এই চর্মচোখে যা কিছু দেখি
সব ঝুলে আছে
(ইভেনকী)
যা কিছু ! এই পৃথিবীও
ধ্বংসের কিনারে,
ঝুলে আছে তাই ।
🌙 চাঁদে ও মঙ্গলে প্লট বেঁচে এ্যাঁমেরিকা !
সেখানে ছাপ্পান্ন হাজার বর্গফুটের শত তলা এপার্টমেন্টেও বিনিয়োগ
ঝুলে আছে ।
সেসময় ওয়াপদা মাঠে
জনপদের 'সাগর কুলের নাইয়া'
দেখতে আসেননি সংস্কার কমিশনের আলী রিয়াজ,
নইলে নাটকে
সঞ্চয় ঋন কিস্তি দেনার চাপ ও লুটতরাজ দেখে, ঝুলে পড়া ও ঝুলে থাকা দেখতে দেখতে, এইসবতন্ত্রমন্ত্র ও মানুষের দেখার দৃষ্টি, ঝুলে আছে সব।
করোনার পরে এই বিশ্বচরাচরে মনুষ্যত্বও দোয়া ইউনুস পড়ে
ব্যস ঝুলে গেছে !।
মানুষও ভুলে গেছে
একজনম আগে তারাও
বেমালুম বানরশাবক!
ঝুলে আছে।



