শনিবার, ৮ নভেম্বর, ২০২৫

ঝুলে আছে


এই চর্মচোখে যা কিছু দেখি
সব ঝুলে আছে
(ইভেনকী)
যা কিছু ! এই পৃথিবীও
ধ্বংসের কিনারে,
ঝুলে আছে তাই ।
🌙 চাঁদে ও মঙ্গলে প্লট বেঁচে এ্যাঁমেরিকা !
সেখানে ছাপ্পান্ন হাজার বর্গফুটের  শত তলা এপার্টমেন্টেও বিনিয়োগ
ঝুলে আছে ।


           
সেসময় ওয়াপদা মাঠে
জনপদের 'সাগর কুলের নাইয়া'
দেখতে আসেননি সংস্কার কমিশনের আলী রিয়াজ,
ন‌ইলে নাটকে 
সঞ্চয় ঋন কিস্তি দেনার চাপ ও লুটতরাজ দেখে, ঝুলে পড়া ও ঝুলে থাকা দেখতে দেখতে, এইসবতন্ত্রমন্ত্র ও মানুষের দেখার দৃষ্টি, ঝুলে আছে সব।

করোনার পরে এই বিশ্বচরাচরে মনুষ্যত্ব‌ও দোয়া ইউনুস পড়ে
ব্যস ঝুলে গেছে !।

মানুষ‌ও ভুলে গেছে
একজনম আগে তারাও
বেমালুম বানরশাবক!
ঝুলে আছে।

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন